বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হজ্ব পালনে সস্ত্রীক সৌদি আরবে গেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এবং তাঁর সহধর্মীনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে গিয়েছেন। তাঁরা গতকাল সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে সৌদিআরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ব্যক্তিগত সহকারি সুদীপ দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দাঁড়ানো অবস্থায় এমপি আবু জাহির একটি ছবি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন। এতে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। এমপি আবু জাহির এবং আলেয়া আক্তার আগামী ৫ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফাইটেই দেশে ফিরবেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com