বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের কসবায় মসজিদে বিদ্যুৎ সংযোগ প্রদানে বাঁধা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে ১৫ দিন ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে দক্ষিণ কসবা জামে মসজিদ। ফলে ওই এলাকার মুসল্লিরা নামাজ পড়তে পারছেন না। কয়েকটি পরিবারের আপত্তির কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ দিতে পারছে না।
সম্প্রতি প্রচন্ড ঝড়ে মসজিদের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খুটির লাইনের তার ছিড়ে যায়। এতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মসজিদসহ আশপাশের কয়েকটি পরিবারের। পরে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে ক্রুটিপূর্ণ লাইনটি মেরামত করতে গেলে ওই এলাকার মিতু মিয়া, মিশকার উদ্দিনসহ কয়েকটি পরিবারের লোকজন বাধাঁ প্রদান করছে। এতে বিদ্যুৎ কর্তৃপক্ষ মসজিদে বিদ্যুৎ সংযোগ দিতে পারে নি।
জানা যায়, কয়েক বছর পূর্বে পল্লী বিদ্যুতের লাইনটি নেয়া হয়েছিল সরকারি জমির উপর দিয়ে। সম্প্রতি উল্লেখিত জায়গাটি দখল করে সীমানা প্রচীর ও স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এ নিয়ে স্থানীয় মেম্বার আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুতের সহকারি ইঞ্জিনিয়ার মাহমুদ বখত, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, নুরুল ইসলামসহ স্থানীয় মুরুব্বীরা সমাধানের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। করতে গেলেও তারা না মানায় কোনো সমাধান হচ্ছে না। এ বিষয়ে প্রতিকার দাবি করছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com