বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণের চেক বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি আইয়ুব খান, আমার সংবাদ প্রতিনিধি আলমগীর কবিরসহ প্রমূখ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও জনপ্রতি বারো (১২) হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com