বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পারিবারিক সহিংসতা মামলায় শশুর শাশুরির বিরুদ্ধে আদেশ

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে পুত্রবধুর দায়েরকৃত একটি মামলায় শশুর শাশুরির বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আদালতের আদেশ পালনের রায় দেয়া হয়েছে। আদালতের নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে প্রত্যেককে ৬মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ছিফাত উল্লাহ। গতকাল মঙ্গলবার এ রায় ঘোষনা করা হয়।
জানা যায়, নবীগঞ্জের রমজানপুর গ্রামের আছাব উল্লাহর কন্যা শারমিন আক্তার রত্নার সাথে পূর্ব দেবপাড়া গ্রামের আব্দুস শহিদের পুত্র জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর শারমিন আক্তার রত্নাকে সৌদী আরবে নিয়ে যান জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সৌদী আরবে থেকে যান। আর শারমিন আক্তার রত্না দেশে ফিরে আসলে স্বামীর ঘরে প্রবেশ করতে দেননি শশুর আব্দুস শহিদ ও শাশুরি রিনা বেগম। বাধ্য হয়ে শিশু সন্তানদেরকে নিয়ে একটি ভাড়া বাসায় উঠেন। শারমিন আক্তার রত্না তার বিয়ের সময় পিত্রালয় থেকে পাওয়া খাট পালং ফ্রিজ টিভি আসবাপত্র, তৈজসপত্র নিয়ে আসতে চাইলেও তা দেননি শ্বশুর শ্বাশুরি। ব্যবহার্য্য মালামাল ফেরত পেতে গত ২০২২ সনের ২১ নভেম্বর পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন শারমিন আক্তার রত্না। স্বাক্ষী গ্রহণ ও যুক্তিতর্ক শেষে গতকাল রায় ঘোষনা করেন আদালত।
মামলায় বর্নিত মালামাল উদ্ধার করে দিতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়। ৭ দিনের মধ্যে শারমিন আক্তার রত্নার মালামাল দিতে ব্যর্থ হলে শশুর আব্দুস শহিদ ও শাশুরি রিনা বেগমকে ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়। বাদী পক্ষে মামলা পরিচালণা করেন এডভোকেট এম এ মজিদ, আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জিএম শাহিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com