রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় স্ট্যান্ড দখল নিয়ে ॥ সিএনজি ও জীপ শ্রমিক সংঘর্ষ ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোড দখল নিয়ে সিএনজি ও জীপ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-জেলা শহর থেকে সদর উপজেলার কাটখাল পর্যন্ত সড়কে গতকাল থেকে সিএনজি অটোরিক্সা চলাচল শুরু করে। এতে বাধা দেন জীপ শ্রমিকরা। এ নিয়ে উভয় পরিবহনের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরের কিবরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি মিমাংসার জন্য অটোরিক্সা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। আহতদের মধ্যে সায়েম (৩২), রতন মিয়া (৩০)কে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট মেডিকেলে এবং এখলাছ মিয়া (৩৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com