বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়ে জঠিলতা নিরসন ॥ এমপি কেয়া চৌধুরীই সভাপতি

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে হবিগঞ্জ ও সিলেট জেলার সংরক্ষিত সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিওর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দীন মোহাম্মদ হবিগঞ্জ সিভিল সার্জনকে মন্ত্রীর সিদ্ধান্ত অভিহিত করেন। এখবর নিশ্চিত করেন হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এলাকায় জাপা সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি পৃথক দুই ডিও নিয়ে বিপাকে পড়ে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া মঙ্গলবার রাতে দুই এমপিকে চিঠি দেন। সি.স,হ-বি/৭-১/১৪ নং স্মারকে প্রেরিত চিঠিতে বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনির্দ্দিষ্টকালের জন্য স্থগিতের অনুরোধ জানানো হয়। গত বুধবার চিঠি ইস্যু বিহীন কমিটির ১ম বৈঠক নিয়ে মহড়া দেন মুনিম চৌধুরী বাবু। দুই এমপির অনড় ভূমিকায় উদ্ধেগ, উৎকণ্ঠা দেখা দেয়।
এদিকে কমিটি নিয়ে দুই এমপির দুই ডিও সংক্রান্ত জটিলতা গতকাল শনিবার রাতে অবসান হয়। এমপি কেয়া চৌধুরীকে বাহুবল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়। এবিষয়ে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন ভূইয়া বলেন, দুই ডিও নিয়ে জটিলতার অবসান হয়েছে। মন্ত্রীর নির্দেশে সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com