শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর আনন্দ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী (বর্তমান যুগ্ম আহ্বায়ক) তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গল বিকাল ৩ টায় শহের নতুন বাজার মোড় থেকে শুরু করে মিছিলটি নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রাজা কমপ্লেক্সের সামনে এক পথসভায় মিলিত হয়। সভায় তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা রবিন আহমেদ সেজুর পরিচালনায় নবগঠিত হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা, জুনু আহমেদ, জাকারিয়া আহমেদ, শামীম আহমেদ, হোসাইন আহমেদ জিহাদ, রুহেল আহমেদ, হাফিজুর রহমান প্রমুখ। এ সময় ১৩ টি ইউনিয়নের কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com