সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহনের আহ্বান জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি-মেডিকেল ক্যাম্প হতে যাচ্ছে। ১৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চলবে এ ফ্রি-মেডিকেল ক্যাম্প। ওই ক্যাম্পে শিশু সহ যে কোন বয়সের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। ক্যাম্প পরিচালনা করবেন সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মিহির কান্তি অধিকারী ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। উল্লেখ্য, নাগরিকদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শহরের পিটিআই সংলগ্ন পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে ৩ দিন বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com