শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর বাসটার্মিনাল থেকে দিগন্ত বাস উধাও ॥ নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর বাসটার্মিনাল থেকে চোরাই হওয়া দিগন্ত বাস (ঢাকা-মেট্রো-ব-১৯০০৫৮) নরসিংদী থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে বাসটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও চাকাগুলো পাওয়া যায়নি। হবিগঞ্জ জেলা শহরে প্রথম এমন একটি ঘটনায় বাস ও চালকদের মাঝে আতংক বিরাজ করছে। তবে পুলিশ বলছে, যেহেতু বাসটি উদ্ধার হয়েছে, এর পেছনের কারণও উদঘাটন হবে। গতকাল শনিবার ভোরে বাসস্ট্যান্ড এলাকা থেকে দিগন্ত বাসটি কে বা কারা নিয়ে যায়। পূর্বে টিকেট কাটা বাসটির যাত্রীরা, স্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাসটি না আসায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে তারা খবর নিয়ে জানতে পারেন বাসটি স্ট্যান্ডে নেই, কে বা কারা নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য উদঘাটনে মাঠে নামে। এক পর্যায়ে নরসিংদীর বেলাবো থানার পুলিশ দুপুরের দিকে খবর পাঠায় বাসটি পাওয়া গেছে। সদর মডেল থানার একদল পুলিশ সেখানে গিয়ে বাসটি জব্দ করে। তবে বাসের কয়েকটি চাকা কে বা কারা নিয়ে গেছে। এ বিষয়ে সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, বাসটি সকালে স্ট্যান্ড থেকে উধাও হয়ে যায়। পুলিশকে জানালে বিভিন্ন থানাকে অবগত করলে নরসিংদীতে বাসটি জব্দ করা হয়। তবে এর পেছনে কি কারণ রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com