বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানে সিআর ৫০/২৩ নং মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রাম থেকে মৃত আহমদ হোসেনের পুত্র সাজ্জাদ মিয়া(৫০) ও সারজান মিয়া (৬২), একই গ্রামের সারজান মিয়ার পুত্র মহসিন মিয়া (২৮) কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নন জিআর ৩৯/২৩ নং মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুন নূর (৫২) ও আব্দুস শহীদ (৪০) কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলার পলাতক আসামি উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রাম থেকে আকবর হোসেনের পুত্র মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com