মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

লাখাইয়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে নিখোঁজে ৫ দিনের মাথায় এক যুবকের লাশ উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে ভাদিকারা হাওড়ের জমি থেকে উপজেলার তেঘরিয়া গ্রামের শাহ আহম্মদের ছেলে রাসেল (৩৫) নামে এক যুবকের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, রাসেল গত ১ জুন নিখোঁজ হয়। সোমবার স্থানীয়রা ঐ স্থানে একটি লাশ দেখতে পায়। পরে লাখাই থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় উপজেলার ভাদিকারা গ্রামের রুনা (৩০) নামের এক নারী জিজ্ঞাবাদ জন্য আটক করা হয়েছে। লাশ উদ্ধার ও রুনা আটকের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি মোঃ নুনু মিয়া বলেন আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে। ময়না তদন্তের পর মুল বিষয়টি জানা যাবে। তবে প্রকৃত ঘটনা উদ্ধারে চেষ্টা চালাছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com