সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন শরীফ জামিল

  • আপডেট টাইম রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্স এর কাউন্সিল বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ১ জুন অন্তর্জালে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রবার্ট এফ কেনেডি জুনিয়র কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী এ সংগঠনের উচ্চ পর্যায়ের এই নীতি নির্ধারণী পরিষদে আগামী তিন বছরের জন্য এশিয়া অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন শরীফ জামিল।
উল্লেখ্য ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৪৭ টি দেশে পরিবেশ রক্ষায় দুই যুগের বেশি সময় ধরে কাজ করে আসছে।
বাংলাদেশে শরীফ জামিল ছাড়াও ওয়াটারকিপার এলায়েন্স এর সদস্য হিসেবে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম, পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর হয়ে কাজ করছেন ইবনুল সাইদ রানা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com