সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

দৈনিক খোয়াই সম্পাদকের শাশুড়ি সালেহা খানম চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বদিউজ্জামান চৌধুরীর সহধর্মিনী ও দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান এর শাশুড়ি সালেহা খানম চৌধুরী আর নেই। গতকাল শুক্রবার ভোররাত আড়াইটায় যুক্তরাজ্যের লন্ডনস্থ বাসায় অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জুমআ লন্ডনের হোয়াইট চ্যাপেল মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার শহরটির গার্ডেন অপ পিসে তাঁকে দাফন করার কথা রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা সালেহা খানম চৌধুরীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে-মেয়েরা সবাই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন পেশায় নিয়োজিত। সালেহা খানম চৌধুরীর ইন্তেকালে খোয়াই পরিবারের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। পত্রিকাটির সম্পাদক শামীম আহছানসহ কর্মরত সকল সাংবাদিক ও কর্মীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com