বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পাহাড় ও টিলা কাটার মহোৎসব চলছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পাহাড় কাটার মহোৎসব চলছে। কেউই বিধি-বিধানের তোয়াক্কা করছেনা। রহস্যজনক নিরবতা পালন করছে প্রশাসন। যেন দেখার কেউ নেই। প্রতারণার আশ্রয় গ্রহণ করছে প্রভাবশালী মহল। পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলীন হয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য। বাগান বাড়ি আর খেলার মাঠ তৈরীর নামে প্রতারণার বিস্তর অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীর বক্তব্য। শতাধিক সরকারী ও মালিকানাধীন টিলা কেটে মাটি বিক্রির প্রতিযোগিতা চলছে। প্রাকৃতিক বিপর্যয়ের মুখে রয়েছে জনপদের লোকজন। বিলীন হচ্ছে জীব-বৈচিত্র। পরিবর্তন হচ্ছে ভূমির মানচিত্রে। পাহাড় ও টিলার সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
স্থানীয় সূত্র জানায়, ২০০১ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণ কাজ শুরু হলে উপজেলার দিনারপুর অঞ্চলের পাহাড় কাটার ধুম পড়ে। টিলা কেটে উজাড় করে মাটি নেয়া হয়। ফলে বর্ষার মৌসুমে প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও অসাধু কর্মকর্তা-কর্মচারী এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রাস্তা-ঘাট নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান পাহাড় ও টিলার মাটি এবং বালু ব্যবহার করছে। রাজনৈতিক ছত্র ছায়ায় নির্বিচারে পাহাড় ও টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। এসব পাহাড়ী টিলার মাটি কেটে তৈরী করা হচ্ছে শখের বাগান বাড়ি। ট্রাক প্রতি ৪০০-৫০০ টাকা ধরে মাটি বিক্রি করা হচ্ছে। সম্প্রতি টিলার মাটি ধসে পড়ে একই পরিবারের ৬জন নিহত সহ ওই এলাকায় পাহাড়ি মাটি নিছে চাপা পড়ে নিহতের সংখ্যা দাড়িয়েছে ২০ জনে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ বলেন, পাহাড় ও টিলা কেটে উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর পরগণার পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। সরকারী কোন বিধি-বিধান মানা হচ্ছেনা। সরকারী-বেসরকারী মালিকানাধীন পাহাড়ি টিলা বিক্রির উৎসব চলছে। জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। পাহাড় ও টিলা কেটে বাগান বাড়ি ও খেলার মাঠ তৈরীর নামে প্রতারণার বিষয়ে তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এছাড়া ও পরিবেশ রক্ষায় আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com