বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, মোঃ আলমগীর মিয়া, ছনি চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছে ৪ জন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের মৃত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিএনজি চালক আব্দাল মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়- ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার ফুলতলী বাজার এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু বৃদ্ধসহ ৭ জন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মানিক মিয়া ও আব্দাল মিয়া সিলেট এবং সোহেল মিয়াকে নবীগঞ্জে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com