বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ১৩তম মৃত্যু বার্ষিকী আজ। ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেছেন।
আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবন মর্তুজা কটেজে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল এবং তাবারক বিতরণ।
পারিবারিক এসব কর্মসূচীতে মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ব্যক্তিগর্গকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন মরহুমের জেষ্ঠ্য পুত্র, হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com