বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মাদক কারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি ॥ অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সিমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় বিজিবি’র উপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা।
গতকাল শনিবার ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সিমান্ত এলাকায় ধর্মঘর বিওপি’র হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযান চালালে মাদক চোরাকারবারি দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি’র উপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাদক কারবারিদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মাদক কারবারিরা ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আরমান আরিফ সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com