বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইফাত জামিল এ প্লাস পেয়েছে বার-এট-ল ডিগ্রী অর্জনে আগ্রহী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির ও আলেয়া জাহিরের পুত্র মোঃ ইফাত জামিল এইচ.এস.সি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। সে এবছর ঢাকার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ইফাত একই প্রতিষ্ঠান থেকে এসএসসিতে জিপিএ ৪.৭৫ পেয়েছিল।
ইফাত জামিল বার-এট-ল ডিগ্রী অর্জনের জন্য ইতোমধ্যে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত লন্ডন স্কুল অব লিগ্যাল স্ট্যাটাস (এলসিএলএস) এ ভর্তি হয়েছে। এলএলবি অনার্স কোর্স করার জন্য গত ১২ আগস্ট বৃটেনের বিপিপি ইউনিভার্সিটি থেকে ইফাত জামিল অফার লেটার পেয়েছে। সেখানে ভর্তি হয়ে এলএলবি অনার্স ও এলএলএম কোর্স সম্পন্ন করে বার-এট-ল ডিগ্রী অর্জন করে ইফাত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আইনজিবী হিসাবে কর্মজীবন শুরু করতে চায়। তার একমাত্র বোন আরিফা আক্তার মুক্তিও বর্তমানে বৃটেন বসবাস করছে এবং সেখানে অধ্যয়নরত।
ভাল ফলাফল অর্জনের জন্য পিতা মাতা ও শিক্ষকদের প্রতি ইফাত জামিল কৃতজ্ঞ এবং সকলের কাছে দোয়া প্রার্থী। এমপি আবু জাহির ও আলেয়া জাহিরও তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইফাতের ভবিষ্যত সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com