সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের চন্ডিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাস (২১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাস এর ছেলে।
স্থানীয় লোকজন জানান, সৌরভ দাসসহ কয়েকজন কৃষক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়ে যান। তখন পাশে থাকা কৃষকরা তাৎনিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com