শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে পুকুর থেকে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কের আমির চাঁন কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি পুকুর থেকে শেখ আনোয়ার হোসেন (৪৫) নামে সাবেক এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে ওই ব্যক্তির লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ওই ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বাসিন্দা মৃত আরাজ উল্লাহ নানু মিয়ার পুত্র শেখ আনোয়ার হোসেন।
জানা যায়, নিহত ওই ব্যক্তি প্রায় ১৫ বছর আগে বিজিবি সদস্য থাকাকালীন সময়ে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। তার শ্বশুরবাড়ি বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নে। কিছুদিন আগে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে তিনি গৃহত্যাগ করে মাজারে মাজারে অবস্থান করতেন। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় টাকা পয়সার জন্য মানুষের কাছে তাকে হাত পাততে দেখা যায়। মৃত ব্যক্তি প্রায়ই ওই পুকুরে গোসল করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, সাতার না জানায়, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com