সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে বসত ঘরসহ ৩টি গরু আগুনে পুড়ে ছাই ক্ষতি ৭ লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের মহদির কোনা গ্রামেরে এক ভূমিহীন নারী ঘরে আগুন লেগে পুড়ে গেছে তার বসত ঘরসহ ৩টি গরু ও ঘরের সকল মালামাল। গতকাল শুক্রবার রাত ১২টায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পৌছে আগুন নেভায়। এর আগেই পুড়ে ছাই হয়ে গেছে তার ঘরের সকল মালামাল। এতে ওই মহিলার প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। এ ঘটনায় শিক্ষক শফিকুল আলম আগুনে পুড়ে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে। এ দিকে ঘটনার সময়ই একটি গরু মারা গেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলমের বাড়িতে ভূমিহীন রাজিয়া খাতুন দীর্ঘদিন যাবৎ ঘর বানিয়ে বসবাস করে আসছে। ঈদের কয়েক দিন পর ঘরে তালা দিয়ে রাজিয়ার তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার গভীর রাত ১২টার দিকে হঠাৎ ঘরে আগুন লেগে মুহুর্তেই তার ঘরে ৩টি গরু হাস মুরগী, ফ্রিজ, ফার্নিচারসহ মুল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে গতকাল সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সহায়তার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com