শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে মারবেল খেলা নিয়ে ঝগড়া চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মরবেল খেলা নিয়ে দু’যুবকের ঝগড়াকে কেন্দ্র করে মিনারা খাতুন (৪৭) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত শফিক মিয়া (৫০) কে পুলিশ আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের পর দিন অর্থাৎ ২৩ এপ্রিল উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে শফিক মিয়ার ছেলে তোফায়েল (২০) ও আব্দুল সালামের ছেলে হৃদয় উরফে শামীম (১৯) মারবেল খেলতে শুরু করে। উভয় খেলোয়ারের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারি শুরু হয়। এতে আব্দুল সালাম (৫৫) হৃদয় (১৯), হৃদয়ের মা মিনারা খাতুন আহত হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে গুরুতর আহত মিনারাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়ে।
ইউনিয়ন চেয়ারম্যান আলা উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে, খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারী জোরদার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহত ও ঘটনার সাথে জড়িত শফিক মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com