বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের পারকুল গ্রামের তেরা মিয়ার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে আদালতে মামলা

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত তৈয়ব উল্লার পুত্র তেরা মিয়ার (৬০) বিরুদ্ধে স্বাক্ষীর স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সনদ তৈরি এবং টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের মোঃ মোশাহিদ মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা সূত্রে প্রকাশ, ২০১১ সালের ৫ মে এবং ২০১২ সালের ২৯ জানুয়ারি জুডিশিয়াল ষ্ট্যাম্পে পৃথক দুটো না-দাবিনামা তৈরি করেন। দুটো না-দাবিনামাতে একই ব্যক্তি হিসেবে স্বাক্ষীর স্বাক্ষরে মোঃ মোশাহিদ মিয়ার নাম ভিন্ন ভাবে উপস্থাপন করে জালিয়াতির আশ্রয় নেন প্রতারক তেরা মিয়া। প্রতারণার আশ্রয় নিয়ে ওয়ারিশান সনদ তৈরি এবং না-দাবিনামার মাধ্যমে আপন ভাতিজির টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত সিআর ৪৭৯/২১ নং মামলায় স্বাক্ষী হিসেবে মোঃ মোশাহিদ মিয়ার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। গত ২ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন নিয়ে তেরা মিয়ার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। এছাড়াও এ নিয়ে ১৯ ফেব্রুয়ারি একটি এফিডেভিট (নং ১৫২৯) সম্পন্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com