রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে মহিলাকে মারধোর

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে এক মহিলাকে বেধড়ক মাড়পিট করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার আশঙ্খাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পশ্চিম রূপশংকর গ্রামের রহমান মিয়া তার একটি ঘর একই গ্রামের আহাদ মিয়াসহ আরও কয়েকজনকে একটি সংগঠনের জন্য ভাড়া দেয়। ভাড়া দেওয়ার পর থেকে বিভিন্ন কারনে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় এনিয়ে রহমান মিয়ার সাথে আহাদ মিয়া ও তার লোকজনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রহমানের স্ত্রী রাজিয়া খাতুন হৈ হুল্লু শুনে এগিয়ে গেলে আহাদসহ আরও কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধোর করে। এতে রাজিয়া গুরুতর আহত হয়। পরে রহমান এব্যাপারে বাহুবল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com