বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অন্তরবর্তীকালীন দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ॥ চলতি মাসেই নির্বাচন

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জটিলতা নিরসন সংক্রান্ত সভায় এ ঘোষণা দেয়া হয়। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজকে প্রধান নির্বাচন কমিশনার এবং সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি রাসেল চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীকে নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন এপ্রিল মাসের মধ্যে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করবে। নির্বাচিত কমিটি ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে। নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত নবগঠিত নির্বাচন কমিশন নবীগঞ্জ প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন দায়িত্ব পালন করবে।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, রাসেল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি আশাহীদ আলী আশা ও সাধারণ সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম। দীর্ঘ আলোচনা শেষে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জটিলতা নিরসন ও সাংবাদিকবৃন্দের ঐক্যের স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com