বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সিলেট ওসমানীনগর থেকে চুরি হওয়া অটোরিকশা নবীগঞ্জে উদ্ধার ॥ চোর আটক

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানীনগরে চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ এক চোরকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ ব্যাপারে ওসমানীনগর থানায় শনিবার (৮ এপ্রিল) একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আয়না মিয়া (৪৫)। তিনি ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র। জানা যায়, তাজপুর বাজারের পিয়ার আলীর বাসার ভাড়াটে নারায়ন দাসের অটোরিকশা গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) চুরি হয়। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে এবং সন্দেহজনক ভাবে একই স্ট্যান্ডের চালক আয়না মিয়াকে আটক করে পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে বেরিযে আসে গাড়ি চুরির তথ্য।
তার দেয়া তথ্যমতে পুলিশ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা এলাকা থেকে নারায়ন দাসের চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি (মৌলভীবাজার-থ-১১-৩৮২৪) উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, আটককৃত আয়না মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com