সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জাতির জনকের পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে জেলা ছাত্রলীগের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সহ-সভাপতি আবুল কালাম, আমিরুল ইসলাম আলম, আব্দুল ওয়াহিদ মনির, ধ্র“বজ্যোতি দাশ টিটু, নুরুল হক কবির, জয়নাল আবেদীন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, এস এম শামীম, মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মুকিদুল ইসলাম, কায়েছ চৌধুরী, মাহবুবুর রহমান সানী, সাইদুর রহমান, সহ-সম্পাদক কমল মিয়া, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক আফরোজ মিয়া প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়।
ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরা যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান। অন্যথায় সারাদেশে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে ছাত্রলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com