বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষত বিক্ষত

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আজগর আলীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সকাল ১০টার দিকে বাউগলা বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত আজগর আলী জানায় পূর্ব বিরোধের জের ধরে বিশ্রাবন গ্রামের রেশম আলীসহ কতিপয় লোক অস্ত্রের মুখে জিম্মি করে তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে। বাজারের লোকজন আজগর আলীর শোর-চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে রানীগাও ও মিরাশী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com