বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলের শংকরপুর থেকে ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার শংকরপুরে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শংকরপুর গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকা, দাসপাড়া ও পূর্ব লামাতাসী এলাকা থেকে তাদের আটক করে। আটকরা হল, দাসপাড়া গ্রামের মৃত আব্দুস সুবানের ছেলে মোঃ আকবর আলী (৫৫), বাহুবল থানার পূর্ব লামাতাসী নিবাসী মৃত আব্দুল গনির ছেলে মোঃ আব্দুল কাদির (২৩) ও বাহুবল থানার শংকরপুর গুচ্ছগ্রাম নিবাসী কালা মিয়ার ছেলে আবুল কালাম (৪০)। মাদক ব্যবসায়ীদের ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com