বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ হবিগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ ব্যাংকের হবিগঞ্জ শাখায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ। সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। আলোচনায় অংশ নেন মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মুফতি আলমগীর হোসাইন সাইফী। আলোচনা সভা ও ইফতার মাহফিলে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র আইনজীবী এডঃ রহমতে এলাহী, এডঃ এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com