শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে ছিচকে চোরের উপদ্রব চোরাই মালামালসহ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে ছিচকে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায়ই কোনো না কোনো দোকানে চুরি হচ্ছে। তবে রমজানে সাহরির পরে বেশির ভাগ চুরি হচ্ছে।
গত মঙ্গলবার রাতে শহরের চৌধুরী বাজার, কিবরিয়া ব্রিজ এলাকায় অনিক স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানে টিনের বেড়া কেটে চোরের দল হানা দিয়ে কয়েক হাজার টাকার কুক, সিগারেট, চিপসসহ মালামাল নিয়ে যায়। ঘটনার ৫ ঘন্টা পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চোর রনি মিয়া (১৭) কে আটক করে এবং তার হেফাজত থেকে চোরাই মালামাল উদ্ধার করে। সে উমেদনগর আলগা বাড়ির ওয়াহিদ মিয়ার পুত্র।
সদর ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ সার্বক্ষনিক টহল দিচ্ছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে চোর আটক করা হয়েছে। ব্যবসা প্রতিষ্টানের মালিক আহমুদুল হক বাদি হয়ে মামলা করেছেন। গতকাল বুধবার বিকালে রনিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com