রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে পৃথক অভিযানে গাঁজাসহ ৩ জন আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ নিয়মিত মামলার আসামি আলআমীন, শিবচরন সরকার ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র দাস গত শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই ইউনিয়নের পশ্চিম রুহিতনশী গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে আল আমীন (৪০) ও শিবচরন সরকারকে (৬০) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন এবং এ ঘটনায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, উপ-পরিদর্শক (এসআই) মৃদুল কুমার ভৌমিক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে গত শুক্রবার দিবাগত রাতে মুকসুদপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে তাজুল ইসলামকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল শনিবার (২৫ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com