স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাইকিং করার পরও চালকরা উঠানামা ১০টাকা করে আদায় করছেন। প্রথম রমজানের দিনেই এনিয়ে চালকদের সাথে যাত্রীদের বাকবিতন্ডা ও হাতহাতির ঘটনা ঘটেছে। এনিয়ে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। যাত্রীরা বলছেন, যাত্রীদের কথা চিন্তা না করেই রহস্যজনক কারণে টমটমে উঠানামা ১০টাকা করা হয়েছে। এর ফলশ্রুতিকে বাসদসহ বেশ কয়েকটি সংগঠন এভাড়াকে অযৌক্তিক বলে বাতিলের জন্য দাবী জানিয়েছেন। খোজ নিয়ে জানা যায়, টমটম ভাড়া আগামী ১ এপ্রিল থেকে কোন ধরণের গণশুণাণী ছাড়াই যাত্রী উঠানামা ১০টাকা করে নেয়ার সিদ্ধান্ত নেয় টমটম মালিক শ্রমিক ঐক্যপরিষদ। এ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়। এমতাবস্থায় উঠা নামা ১০ টাকার স্থলে ৫ টাকা করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি এ ব্যাপারে এমপি আলহাজ্ব এডভোকেট আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।