শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রমজানের শুরুতেই গরুর মাংসের কেজি ৭৫০ টাকা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রমজান আসতে না আসতেই গরুর মাংস ও মোরগের দাম অতিরিক্ত রাখছে ব্যবসায়ীরা। নানা অজুহাতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে শায়েস্তানগর ও চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পৌরসভার তালিকা অনুযায়ী প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা। এ ছাড়া ব্রয়লার মোরগ প্রতি কেজি ২৫০ থেকে ২৭০ টাকা, লেয়ার মোরগ ৩৭০ থেকে ৩৮০, সোনালি মোরগ ৩৫০ থেকে ৩৭০ টাকা, দেশি মোরগ ৬শ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এগুলো অতিরিক্ত দামে আদায় করা হলেও তদারকি নেই ভোক্তা বা বাজার মনিটরিং কমিটির।
কয়েকজন ব্যবসায়ী অতিরিক্ত দামের কথা স্বীকার বলেন, অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে বেশি দাম রাখা হচ্ছে। তবে ক্রেতারা জানান, বাজার মূল্যের লাগাম টানা না হলে রমজানে সাধারণ মানুষের নাভিশ^াস বেড়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com