রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এডভোকেট শওকত আলী আর নেই ॥ আজ কোর্ট রেফারেন্স

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বারের সিনিয়র সদস্য শাহ শওকত আলী (৬৫) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে আজ সোমবার কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার বেলা ১১টার সময় তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য হবিগঞ্জ জজ কোর্টের লাইব্রেরীতে এসে চেয়ারে বসেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে সহকর্মীরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু কোনোভাবেই সহকর্মীরা মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে আইনজীবিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জেলা আইনজীবি সমিতির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুলসহ বেশ কয়েকজন আইনজীবি তার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার শতক গ্রামে জানাজার নামাজে অংশ নেন। বাদ আছরের পর শতক মুন্সিবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে শওকত আলীকে দাফন করা হয়। তার ভাই প্রবাসী শাহ মোজাক্কির আলী জানান, শওকত আলীর কোনো ছেলে মেয়ে নেই। স্ত্রীও কিছুদিন আগে মারা গেছেন। তিনি শহরের শ্যামলী এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। আজ কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে বলে সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com