বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কাবিলপুরে ট্রাক্টরের ধাক্কায় টমটম উল্টে শ্রমিক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সুজাতপুর সড়কের কাবিলপুর মোড়ে ট্রাক্টরের ধাক্কায় টমটম উল্টে কৃষ্ণ সূত্রধর (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এতে আরও ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সে মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের নেপাল সূত্রধরের পুত্র। জানা যায়, হবিগঞ্জগামী একটি টমটম কাবিলপুর থেকে হবিগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। এতে টমটম রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ৪ জন যাত্রীসহ কৃষ্ণ সূত্রধর আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরন করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com