বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের সিনেমা হল রোডে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডের রেজা হোটেল থেকে ফরিদা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্য এ নিয়ে চলছে নানান গুঞ্জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হোটেলের ম্যানেজর ও তার কথিত স্বামী আব্দাল মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে ফরিদাকে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সদর থানার এসআই মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে হোটেলে গিয়ে তদন্ত শুরু করে এবং ম্যানেজার জালাল মিয়াকে আটক করেন। জানা যায়, বাহুবল উপজেলার আলাপুর গ্রামের আব্দাল মিয়া ফরিদাকে স্বামী-স্ত্রী পরিচয়ে গত বৃহস্পতিবার ওই হোটেলের ১১৬ নম্বর রুম ভাড়া নেন। তবে রহস্যজনক কারণে হোটেলের রেজিস্ট্রে খাতায় নাম ঠিকানা তুলা হয়নি। গতকাল সন্ধ্যায় তার দেহ রুমের খাটের উপর পরে থাকে এবং কোন সাড়া শব্দ না পেয়ে আব্দাল হোটেলের ম্যানেজারকে নিয়ে আসে। পরে তারা অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফিরে না আসায় টমটম যোগে হাসপাতালে নিয়ে যায়। তবে, আদৈ তারা স্বামী-স্ত্রী কি না এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি এতে পুলিশের সন্দেহ আরও বেরে যায়। মৃত ফরিদা ময়মনসিংহ জেলা সদরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ৩/৪ মাস আগে আব্দালের সাথে মৌখিক ভাবে বিবাহ হয়। স্থানীয়রা জানান, সিনেমা হল এলাকার আবাসিক হোটেল গুলোতে প্রায়শয় অসামাজিক কার্যাকালাপ চলে। পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে কল গার্লসহ খদ্দরদেরকে আটক করে। ইতোপূর্বেও এসব হোটেলের এরকম আরও অনেক ঘটনা ঘটেছে। তার পরেও তারা বেশি অর্থের লোভে এসব অবৈধ কাজের সুযোগ করে দেয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে সন্দেহ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com