বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সন্তানকে লেখাপড়া করালে দেশ ও সমাজ উপকৃত হবে

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০১৪
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপি বলেছেন, শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন সমাজ ভাল ভাবে চলতে পারে না। তেমনি কোন জাতির উন্নতি সাধন হয় না। সন্তান যদি সু-শিক্ষা শিক্ষিত হলে বৃদ্ধ অবস্থায় পিতা-মাতাকে দেখাশোনা করবে। সন্তান শিক্ষিত হলে পরিবারে আয় উন্নতি ও বাড়ে। গতকাল রবিবার বিকেলে উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, আগামী দিনে উমেদনগরে গ্যাস সংযোগের চেষ্ঠা অব্যাহত থাকবে। সভায় তিনি উমেদনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উন্নয়নের জন্য ১ লাখ টাকা, উমেদনগর কবরস্থানের উন্নয়নে ১লাখ টাকা, উমেদনগর দুরান্ত স্পোটিং ক্লাবকে ৫০ হাজার টাকা ও স্বাধীন স্পোটিং ক্লাবকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন খাঁনের সভাপতিত্বে এবং পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক বাছির মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা, পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, পৌর কাউন্সিলর আবুল হাসিম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বার সর্দার সোনা মিয়া, আব্দুল হান্নান ফরিদ, হাফিজুর রহমান হাফিজ, সাবেক কমিশনার ইউনুছ আলী, সামছু মিয়া, আব্দুল কদ্দুছ মিয়া, দুরন্ত স্পোটিং ক্লাবের সাধরণ সম্পাদক মামুন মিয়া, উমেদনগর পৌর জুনিয়র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, নূর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com