সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামে খাদিজা আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় পুলিশ শিশুটির নানীর বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে আলতাব মিয়ার মেয়ে। ওসি মাসুক আলী বলেন, টিনের ঘরে তীরের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় খাদিজার মরদেহ পাওয়া যায়। আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজার মা প্রায় পাঁচ বছর আগে মারা গেছেন। তার বাবা আজমিরীগঞ্জের পাশের উপজেলা বানিয়াচংয়ে থাকেন, কিন্তু মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেন না।
খাদিজা তার নানীর সঙ্গে তার ঘরে থাকতো। তবে নানী কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকায় খাদিজা ঘরে একা থাকতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com