শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি ॥ অন্ধকারে গ্রামবাসী

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে একের পর এক বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেই চলছে। এতে করে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হচ্ছে উপজেলাবাসীকে। থাকতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। প্রতিদিনই ঘটছে উপজেলার বিভিন্ন স্থানে এমন ঘটনা।
জানা গেছে, উপজেলার রাণীগাঁও ইউপির (১নম্বর ওয়ার্ড) গাভীগাঁও গ্রামে গত শনিবার দিবাগত রাতে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনার পর থেকেই অন্ধকারে রয়েছে গ্রামবাসী। এলাকাবাসী জানান, হঠাৎ করে রাণীগাঁও ইউনিয়নে ট্রান্সফরমার চুরি বেড়ে গেছে। ইতি মধ্যে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১০/১৫ টি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ফুল মিয়া বলেন, শনিবার মধ্যরাত আড়াইটার দিকে হঠাৎ করে গাভীগাঁও গ্রামে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। পরদিন এলাকার স্থানীয় লোকজন দেখতে পায় খোকা মাস্টারের খিলেরপাড়ে বিদ্যুৎ খুঁটির এই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়েছে। তাৎক্ষণিক ভাবে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি জানানো হয়। এই বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি রোধে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে প্রশাসন মহলের সুদৃষ্টির মাধ্যমে কঠোর পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com