শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টর গাড়ির চাপায় শিশু নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামলী এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সাঈদ আহমেদ (৫) জালালশাফ গ্রামের হিফজুর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদ আহমেদ গতকাল শুক্রবারে শ্যামলী গ্রামে তার নানা কাছম আলীর বাড়িতে বেড়াতে আসে। সাঈদ তার নানার বাড়ির সামনের সড়কের পাশে খেলা করছিল। এ সময় থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয় সাঈদ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়া উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাবার পথিমধ্যে সাঈদ মারা যায়। দুর্ঘটনায় কবলিত গাড়িটি স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়া (২৭) দৌড়ে পালিয়ে যায়।
এলাকার লোকজন অভিযোগ করে বলেন, স্থানীয় ভাবে ‘কুত্তাগাড়ি’ নামে পরিচিত মাটিটানা গাড়িগুলোর চালকদের অনেক নিষেধ করা সত্ত্বেও তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এর আগেও ছোট-বড় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। জানাযায় উল্লেখিত এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন বদরুজ্জামানের পুত্র নাসির আহমেদ ও কাছন মিয়ার পুত্র মন্নান মিয়া। তাদের অধীনে রয়েছে মাটি বহনের জন্য একাধিক গাড়ি। এ গাড়িগুলো দিয়ে সরকারি সম্পদ নষ্ট করে বেপরোয়া গতিতে রাস্তায় চলাচল করে আসছে। সাঈদকে চাপা দেওয়া ট্রাক্টরটি নাসির ও মন্নান মিয়ার। একাধিকবার এলাকাবাসী অভিযোগ করলেও প্রভাবশালী হওয়ার সুবাদে প্রশাসনকে ম্যানেজ করে মাটি উত্তোলন করে আসছে।
এ ব্যাপারে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুসলিম উদ্দিন বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়িটিকে উদ্ধার করে ফাঁড়ির নিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই গাড়ির চালক ও অবৈধভাবে মাটি উত্তোলন কারী নাসির, মন্নান পলাতক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com