রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জে মনসুর হাম্মাদ ও সাজু সহ ৭ জনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের মোঃ সাজ্জাদুর রহমানের পুত্র মনসুর হাম্মাদ ওরফে আবু আহমদ হাম্মাদ (৪০) ও একই গ্রামের নুরুজ্জামানের পুত্র সাজু মিয়া ওরফে দিদারুজ্জামান সাজু (৪০) সহ ৭ জনের বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ঘোলডুবা এম সি, উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ঘোলডুবা গ্রামের মৃত আব্দুন নূর এর পুত্র মোঃ আব্দুর রকিব (৪৫) নামের ব্যক্তি। এ ঘটনায় এলাকায় তুলপাড় সৃস্টি হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী উপজেলার ঐতিহ্যবাহী ঘোলডুবা এম সি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অভিভাবক সদস্য। ১নং বিবাদী, মনসুর হাম্মাদের পিতা মোঃ সাজ্জাদুর রহমান উল্লেখিত বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। তার পিতা সভাপতি থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে জনগণ ব্যাপকভাবে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হন। বাদী নিজেও এহেন দূর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। স্কুলের শিক্ষার সুষ্ট পরিবেশ রক্ষায় আব্দুর রকিবের অবস্থানের কারনে ১নং বিবাদী ও ২নং বিবাদী সাজু মিয়া প্রতিহিংসা পরায়ন হয়ে তাহাদের নিজস্ব ফেসবুক আইডি ও তাহাদের পরিচালনাধীন ফেইক আইডি থেকে আব্দুর রকিবকে সমাজে হেয়, প্রতিপন্ন, অপমান, অপদস্থ করার উদ্দেশ্যে নানা ধরনের কুরুচিপুর্ণ মানহানিকর ও ছবি সহ পোষ্ট করেন অপর আসামীরা শেয়ার ও লাইক কমেন্ট করে বিবাদীদের সহযোগীতা করেন। মূল আসামীরা অপরিচিত মহিলার ছবি সংযুক্ত করিয়া এডিটের মাধ্যমে পোস্ট করে আক্রমনাত্মক পোষ্ট করিয়া মারাত্মক সাইবার অপরাধ করেছে। এক পর্যায়ে বাদী মানষিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতির সম্মুখীন হয়ে নবীগঞ্জ থানায় গত ৭ জানুয়ারি একটি জিডি এন্ট্রি নং-৪৩৮ দায়ের করেন আসামীদের বিরুদ্ধে। অবশেষে থানা পুলিশের পরামর্শে গত ২৫ জানুয়ারি সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন তিনি। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জকে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন। এ বিষয়ে বাদী আব্দুর রকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামীরা একাধিক মামলা মোকদ্দমার আসামী ও এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা আইন কানুনের ধার ধারেনা। তাই প্রশাসন ও বিজ্ঞ আদালতের নিকট আমি সুবিধার প্রার্থনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com