রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

দুই সড়কের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গতকাল সোমবার বিকেলে তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে এ উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন। এর মধ্যে ২৮ লাখ টাকা ব্যয়ে রিচি অগ্নিকোনা এলাকায় রাস্তার গাইড ওয়াল ও মেরামতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৮ লাখের অধিক টাকায় সুলতান মাহমুদপুর নর্থ সড়ক ইন রিচি সড়ক রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন। এ দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ প্রমুখ। এদিকে, গতকাল রাতে এমপি আবু জাহির বার একতা যুব সংঘ ও ছাত্র সংঘের অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বিগত দিনগুলোতে নানা উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com