বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টানা ৮ম বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই মমিনুল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন হত্যা মামলার রহস্য উন্মোচন ও গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য আবারও জেলার শ্রেষ্ট হলেন হবিগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মমিনুল ইসলাম পিপিএম। গতকাল সোমবার পুলিশ লাইনে মাসিক সভায় পুলিশ সুপার এসএম মুরাদ আলি এসআই মমিনুলকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাধবপুর সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী, সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এসআই মমিনুল ইসলাম দক্ষতার সাথে গুম হত্যার রহস্য উদঘাটন, ভিকটিম উদ্ধার, চোর ডাকাত গ্রেফতারসহ বিভিন্ন অপরাধীদেরকে ধরতে সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। তিনি এ পর্যন্ত টানা ৮ বার জেলার শ্রেষ্ট এসআই হিসেবে সম্মননা পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com