বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত প্রায় ২টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ড থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত সবাই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চান্দের পাড়া এলাকার বাসিন্দা বেঙ্গাউতা গ্রামের বাসিন্দা আলিফ খার ছেলে মোঃ আঃ রহিম (২৭), একই উপজেলার মোঃ মোর্শেদ মিয়ার ছেলে মোঃ মোস্তাফা মিয়া, একই উপজেলার গুনিয়াউক গ্রামের বাসিন্দা রহিম মিয়া ছেলে আনু মিয়া (২৭), একই উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা বাক্কা মিয়ার ছেলে মোঃ শাহ আলম (২৫), একই উপজেলার করগ্রামের বাসিন্দা জমরুদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (২৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com