শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে নতুন ওসিকে বরণ বিদায়ী ওসিকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ সুনামগঞ্জ জেলায় বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ রাশেদুল হককে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় চুনারুঘাট অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বিজিবির সহকারী পরিচালক ইয়ার হোসেন, বিদায়ী ওসি মোঃ আলী আশরাফ, নবাগত ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com