বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বহুলার শিশু তিশা হত্যার রহস্য উন্মোচন ॥ ঘাতকের স্বীকারোক্তি

  • আপডেট টাইম রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ছোট বহুলা গ্রামে স্কুলছাত্রী তিশা বেগম (৯) হত্যা মামলার রহস্য উন্মোচন হয়েছে। সেই সাথে ঘাতক আদালতে স্বীকারোাক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার ২৪ দিন পর সদর থানা পুলিশ এ রহস্য উন্মোচন করেছে। এদিকে এরকম একটি হত্যার ঘটনার রহস্য উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে ছোট বহুলা গ্রামের আব্দুল করিমের পুত্র সিরাজুল ইসলাম আব্দাল (১৮) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘাতকের বরাত দিয়ে এসআই মমিন জানান, ১০ জানুয়ারি সকালে নিহত তিশা বাড়ির পাশে খেলছিল। এ সময় সিরাজুল ইসলামের ক্রিকেট বল তিশার মাথায় পড়ে। এতে তিশা সিরাজকে গালিগালাজ করে। এক পর্যায়ে সিরাজ হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি বুঝতে পেরে সিরাজ পালিয়ে যায়। এ ঘটনায় তিশার মা বাদি হয়ে সদর থানায় মামলা করলে তথ্য প্রযুক্তি ও স্থানীয় তদন্তে জানা যায়, সিরাজই তাকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ও কললিষ্টের সূত্রধরে গত শুক্রবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম ও মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার রাজনগর থানার কোনাগাও প্রেমপুর গ্রাম থেকে সিরাজুলকে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। ওসি গোলাম মর্তুজা জানান, হত্যার রহস্য উন্মোচন হয়েছে। অচিরেই আদালতে চার্জশীট দাখিল করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com