রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট থানার ওসি রাশেদুল আলী আশরাফ সুনামগঞ্জে বদলী

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন রাশেদুল হক। গতকাল বৃহস্পতিবার তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন। তবে এখনও দায়িত্ব বুঝে নেননি। শুক্রবার দায়িত্ব বুঝে নেয়ার কথা রয়েছে। অপরদিকে বর্তমান ওসি আলী আশরাফকে সুনামগঞ্জে বদলী হয়েছেন বলে জানা গেছে। তিনি নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যাবেন।
প্রসঙ্গত, রাশেদুল হক ২০০৫ সালে সাব ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর বিভিন্ন মামলার রহস্য উদঘাটনসহ অপরাধ দমনে ভূমিকা রাখেন। ২০১৬ সালে তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। চাকুরীকালে বিভিন্ন জেলা ও থানায় তদন্ত, অপারেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন এর বাকলিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com