বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পাখী প্রেমিক সোসাইটি অভিযানে ২টি বন্যপাখি ডাহুক উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল (৩১ জানুয়ারি) স্বেচ্ছাসেবক সংগঠন পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক সাংবাদকর্মী বিশ্বজিৎ পালের নেতৃত্বে ঐ সংগঠনের কয়েকজন সদস্য নিয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শিকারির কবল থেকে ২টি বিরল বিলুপ্ত প্রজাতির ডাহুক পাখি উদ্ধার করেছেন। জানা গেছে,ওই পাখি শিকারী ধরমন্ডল গ্রামের বাসিন্দা। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা পাখি দুটিকে হবিগঞ্জ বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী পরামর্শে স্থানীয় জগদীশপুর বাজারের বিট কর্মকর্তা কার্যালয় হস্তান্তর করেন। আরও জানা গেছে, পাখিগুলাকে পরবর্তীতে সর্বসম্মুক্ষে নিয়মানুসারে অবমুক্ত করা হবে।
পাখি প্রেমিক সোসাইটির প্রধান উপদেষ্টা সাংবাদিক আজিজুর রহমান জয় বলেন, আমরা যে ২টি ডাহুক উদ্ধার করেছি সেটি বাংলাদেশে বিলপ্ত প্রজাতির পাখি। আমরা বন বিভাগের সাথে হবিগঞ্জ তথা মাধবপুরকে বন্যপ্রাণী অপরাধমুক্ত রাখার জন্য কাজ করেছি। এলাকার বা বহিরাগত লোকজন এসে যারা বন্যপ্রাণী ধরে বা শিকার করে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করি।
উল্লেখ্য, বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ও ৪১ ধারায় বন্যপ্রাণী তথা পাখি ধরা, শিকার বা পালন আইনত দণ্ডনীয় অপরাধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com