বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সাইফুল আলম তালুকদার

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে অবস্থিত জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার ২ জন শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং ম্যানেজিং কমিটির সদস্যদের দায়িত্ব গ্রহণ গতকাল ২২ জানুয়ারী অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিপ্সিপাল আবু সাঈদ মোহাম্মদ জুনাঈদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য সুমি আক্তার। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এই অনুষ্ঠানে জিরুন্ডা মানপুর ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল আলম তালুকদার উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরুন্ডা মানপুর ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান উপদেষ্টা হোসাইন আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক হাজী, আব্দুল কুদ্দুস, উজ্জ্বল আহমেদ, শাহাবুদ্দিন মোল্লা, শেখ ইদ্রিস, মোঃ সালাউদ্দিন, মোঃ রেজাউল করিম, মোঃ আশিক মিয়া, খন্দকার সালমান প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সাবেক ছাত্র জাকারিয়া হোসাইন হৃদয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com